আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

আজ সিলেট আসছেন সদরে জমিয়ত উবায়দুল্লাহ ফারুক: গণসংবর্ধনা দেবে সিলেট জমিয়ত

★

আজ ৩ জুন (মঙ্গলবার) সিলেট আসছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি (সদরে জমিয়ত) জননেতা শায়খুল হাদীস উবায়দুল্লাহ ফারুক। 

গত ২৬ এপ্রিল অনুষ্ঠিত জমিয়তের জাতীয় কাউন্সিলে মুফাক্কিরে ইসলাম উবায়দুল্লাহ ফারুক সভাপতি নির্বাচিত হওয়ার পর মঙ্গলবার সিলেটে এই প্রথম আগমন করবেন। 

সিলেট আগমন উপলক্ষে জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখা বিশাল গণসংবর্ধনার আয়োজন করে। 

মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী জানান, সকাল ১১:৪০ এর ফ্লাইটে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দর অবতরণ করবেন সদরে জমিয়ত মাওলানা উবায়দুল্লাহ ফারুক। এরপর ভিআইপি লাউঞ্জে তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানাবেন সিলেটের জমিয়তের দায়িত্বশীলরা। 

তিনি আরও জানান, মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে সিলেট কোর্টপয়েন্টে সদরে জমিয়ত উবায়দুল্লাহ ফারুক সিলেটবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন, বক্তব্য শেষে সার্কিট হাউজে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন উবায়দুল্লাহ ফারুক। 

উল্লেখ্য যে, জননেতা উবায়দুল্লাহ ফারুক দেশের খ্যাতিমান একজন বিদগ্ধ হাদীস বিশারদ ও ইতিহাসবীদ, বিজ্ঞ রাজনীতিবিদ। তিনি সিলেটের পর তার নির্বাচনী এলাকা কানাইঘাট-জকিগঞ্জের একাধিক প্রোগ্রামে অংশগ্রহণ করবেন বলে নিশ্চিত করেছেন জমিয়ত নেতা আব্দুল মালিক চৌধুরী। 

.

বার্তা প্রেরক- 

শামিম আহমদ (+880 1711-904982)

প্রচার সম্পাদক, সিলেট মহানগর জমিয়ত।