আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়া সান্তাহারে এক যুবকের মরদেহ উদ্ধার     

            ( বগুড়া) প্রতিনিধি :  বগুড়ার সান্তাহার-নাটোর বাইপাস সড়কের পাশ থেকে জাহাঙ্গীর আলম (৪০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জাহাঙ্গীর জয়পুরহাট সদর এলাকার শিমুলিয়া গ্রামের আবদুল আলিমের ছেলে। সোমবার সকাল সাড়ে ৯টায় নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জানাগেছে, সোমবার ভোর থেকে নওগাঁ-নাটোর বাইপাস সড়কের উপজেলার সান্তাহার সাইলোর পশ্চিম পাশে মালশন গ্রামের জনৈক মিলাদুন্নাবীর মুরগীর খামার সংলগ্ন এলাকায় যুবক জাহাঙ্গীর আলমের মরদেহ পড়ে ছিলো। স্থানিয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ অজ্ঞাত হিসেবে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এরপর নওগাঁর পিবিআই টিম তার আঙুলের ছাপের (ফিঙ্গারপ্রিন্ট) মাধ্যমে নাম ঠিকানা বের করেন। সান্তাহার পুলিশ ফাঁড়ির এসআই বকুল হোসেন বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তাকে হত্যা করা হয়েছে নাকি দুর্ঘটনায় নিহত হয়েছেন তা কেউ পরিষ্কারভাবে বলতে পারছেন না। মৃত্যুর প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য চেষ্টা চালানো হচ্ছে।