আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

জমি বিরোধে চাচার দা’র কোপে দুই ভাতিজি খুন, ভাবী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

মুফিদুল ইসলাম মুফিদ, জেলা প্রতিনিধি, মৌলভীবাজার    : মৌলভীবাজারের কমলগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক ব্যক্তি নিজের দুই ভাতিজিকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

একই হামলায় গুরুতর আহত হয়েছেন ভাতিজিদের মা, যিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মর্মান্তিক এই ঘটনা ঘটেছে মঙ্গলবার (৩ জুন) বিকেল ৫টায় উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কাঠালকান্দি গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল মৃত আইয়ুব আলীর ছেলে মাসুক আলী (৫২) ও তার বড় ভাই আবু মিয়ার পরিবারের মধ্যে। মঙ্গলবার বিকেলে কথা কাটাকাটির একপর্যায়ে মাসুক আলী ও তার স্ত্রী রাহেনা বেগম (৪৫) ক্ষিপ্ত হয়ে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন আবু মিয়ার দুই মেয়ে মাছুমা বেগম (২৫) ও শারমিন আক্তার (২৮)-কে। একই হামলায় গুরুতর আহত হন তাদের মা হাজিরা বেগম (৫৫)।

স্থানীয় ইউপি সদস্য ফারুক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলেই দুই বোনের মৃত্যু হয়। আহত হাজিরা বেগমকে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়, পরে অবস্থার অবনতি হলে তাকে সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘাতক মাসুক আলী পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।”

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. এবিএম সাজেদুল কবির নিহত দুই বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ২৬ মে একই উপজেলায় মাধবপুর ইউনিয়নের ভাসানীগাঁও গ্রামে এক স্কুল শিক্ষিকাকে কুপিয়ে হত্যা করা হয়েছিল।