সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত “ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সম্ভবনা ও প্রতিবন্ধকতা বিষয়ক” সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা হলরুমে আয়োজিত সেমিনারের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন।
উপজেলা প্রশাসক ও উপজেলা সমাজসেবা কার্যালয় শ্রীমঙ্গলে আয়োজনে সেমনিারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতর, মৌলভীবাজার এর উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সুয়েব হোসেন চৌধুরীর সঞ্চালনায় সেমিনারে আরো উপস্তিত ছিলেন কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো: আব্দুল মতলিব, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: মিছলু আহমেদ চৌধুরী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি মো: ইসমাইল মাহমুদ, সাবেক কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমেদ ও যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর প্রমুখ।
সেমিনারে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি এবং প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সেমিনারে সরকারের সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় পচিালিত বিভিন্ন ভাতা প্রকৃত উপকারভোগীদের মাঝে যাতে সঠিক ভাবে বিতরণ করা হয় এবং সকারের নতুন নির্দেশনা বাস্তবায় হয় সে পরামর্শ দেওয়া হয়।
ছবি ক্যাপশন: ১ ও ২ শ্রীমঙ্গল: সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত “ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সম্ভবনা ও প্রতিবন্ধকতা বিষয়ক” সেমিনার অতিথিসহ অন্যরা
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
দেশের বৃহত্তম শ্রমিক সংগঠন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন (রেজি: নং-বি-৭৭)-এর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (৩ জুন) দুপুরে ভাড়াউড়া চা বাগান থেকে শত শত নেতা-কর্মীর অংশগ্রহণে শ্রীমঙ্গল শহরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ রোডের কালিবাড়ি পয়েন্টে এসে এক সংক্ষিপ্ত সভায় মিলিত হয়।
সভায় বক্তব্য দেন ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকার, সহ-সভাপতি পস্কজ কন্দ, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, অর্থ সম্পাদক পরেশ কালিন্দি এবং পঞ্চায়েত সভাপতি নূর মোহাম্মদ প্রমুখ।
ছবি ক্যাপশন:
১. শ্রীমঙ্গল: বাংলাদেশ চা প্রমিক ইউনিয়নের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি
২. সভার মুহূর্ত






