আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মাদ্রাসায় ঢেউটিন অনুদান দিলেন প্রবাসী জমিয়ত নেতা এনামুল ইসলাম

★

গোয়াইনঘাটের ডৌবাড়ি ইউনিয়নের হাটগ্রাম মাদ্রাসায় ১৩ বান ঢেউটিন অনুদান দেন প্রবাসী জমিয়ত নেতা আলহাজ্ব এনামুল ইসলাম। 

আজ বুধবার, ০৪ জুন দুপুর ২টায় হাটগ্রাম মাদ্রাসায় উপস্থিত হয়ে মাদ্রাসা কতৃপক্ষের হাতে ডৌবাড়ী প্রবাসী কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি, ইউনিয়ন জমিয়তের সহ সাধারণ সম্পাদক ও আরব আমিরাত শারজাহ শাখার সভাপতি আলহাজ্ব এনামুল ইসলাম এক লক্ষ টাকার (১৩ বান) ঢেউটিন প্রদান করেন।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা নুরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, সহ সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসাইন, সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, সুহাইল আহমদ, ফাতির আহমদ,

মাদ্রাসার মুঈনে মুহাতামিম নিজাম উদ্দিন, শরীফ আহমদ, রিয়াজ উদ্দিন, আব্দুল মতিন  মেম্বার, প্রমুখ। বিজ্ঞপ্তি।