আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

রাজনগরে আ’লীগ নেতার নেতৃত্বে হামলা, মাদরাসা শিক্ষক গুরুতর আহত


কে এম সাইদুল ইসলাম
রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগরের কামারচাক ইউনিয়ন আওয়ামীলীগ নেতার নেতৃত্বে হামলায় এক মাদরাসা শিক্ষক গুরুতর আহত হয়েছেন। মাওলানা আব্দুল বাসিত নামের ওই মাদরাসা শিক্ষককে গুরুতর আহত অবস্থায় মৌলভীবাবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মাওলানা আব্দুল বাসিত বাদী হয়ে রাজনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে সাতটার সময় কামারচাক ইউনিয়নের করাইয়া বাজারে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার কামারচাক ইউনিয়নের হাটিকরাইয়া গ্রামের আব্দুল কাদির মিয়ার ছেলে মাওলানা আবউল বাসিত দীর্ঘদিন থেকে করাইয়া এমদাদিয়া মাদরাসায় শিক্ষকতা করে আসছেন। ওই মাদরাসার ম্যানেজিং কমিটি নিয়ে এলাকায় দুটি পক্ষ মারমোখি অবস্থানে রয়েছে। এনিয়ে বেশ কয়েকবার কমিটির মিটিং হয়েছে। মাদরাসার মিটিং থেকে মাওলানা আব্দুল বাসিতের সাথে কামারচাক ইউউনিয়নের আওয়ামীলীগের সভাপতি করাইয়া গ্রামের মাওলানা আব্দুল বাসিতের সাথে বিরোধ দেখা দেয়। ওই বিরোধের জের ধরে রবিবার দিবাগত রাতে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মনাফের নির্দেশে করাইয়া বাজারে সোহেল মিয়ার দোকনের সামনে দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায় আয়ূব আলী, কাশেম মিয়া, রুহিন মিয়াগং। রামদা, রড ও অন্যান্য অস্ত্র দিয়ে তাকে আঘাত করে গুরুতর জখম করে। তার হাল্লাচিৎকারে আশে পাশের লোকজন এসে তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে মাওলানা আব্দুল বাসিত বাদী হয়ে রাজনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এ ব্যাপারে রাজনগর থানার ওসি মোহাম্মদ মোর্শেদুল হাসান খান বলেন, মারামারির খবর শুনেছি। লোকজন থানায় আসছে। বিষয়টি দেখতেছি। মামলা এখনো রেকর্ড হয়নি।