আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

৩ সন্তানের জননীকে পিটিয়ে জখম : মাদকাসক্ত স্বামীর যন্ত্রনায় অতিষ্ট শশুরবাড়ীর লোকজন


মৌলভীবাজার প্রতিনিধি : যৌতুকের দাবীকৃত টাকা দিতে না পারার কারণে ৩ সন্তানের জননী রোশনা বেগম (২৭)-কে পিটিয়ে জখম করেছে মাদকাসক্ত স্বামী সোহেল মিয়া (৩০)। ঘটনাটি ঘটেছে- গত ৮ জুন সন্ধ্যা অনুমান ৭ ঘটিকার দিকে নবীগঞ্জ থানাধীন দীঘলবাগ ইউনিয়ন রাধাপুর সাকিনে। এ ঘটনায় ভুক্তভোগী ঐ নারী বাদী হয়ে তার স্বামী সোহেল মিয়া (৩০), ভাই মোসাহিদ মিয়া (২২), বোন সেলিনা বেগম (২৬), রিজনা (২৩)-কে আসামী করে নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীর বড় ভাই ও বাদীর লিখিত অভিযোগ সুত্রে প্রকাশ- প্রায় ১৫/১৬ বছর আগে রোশনা বেগম এর সাথে সোহেল মিয়া বিবাহ হয়। বিবাহের পর তাদের সংসারে ৩টি সন্তান জন্ম গ্রহন করে। তার মধ্যে ২ টি ছেলে ও ১টি মেয়ে সন্তান রয়েছে। খারাপ লোকদের সাথে চলাফেরা করার কারণে সোহেল মাদকাসক্ত হয়ে পড়ে। এবং কারণে অকারণে তার স্ত্রীকে মারধর করতো। নেশার টাকার জন্য তার স্ত্রীকে চাপ প্রয়োগ করতে থাকে। সে বিদেশে যাবার কথা বলে স্ত্রীর কাছে ৫ লক্ষ টাকা দাবী করে। তার স্ত্রী সে টাকা পিত্রালয় থেকে এনে দিতে অস্বীকার করার কারণে নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দেয়। রোশনা বেগম এর পিত্রালয়ের লোকজন তার সুখের চিন্তা করে তাকে জায়গাসহ নতুন ঘর নির্মান, বিভিন্ন সময় নগদ টাকাসহ বিভিন্ন সহযোগীতা করে আসছেন। কিন্তু, সোহেল অভ্যাস পরিবর্তন না করে একই ভাবে চলতে থাকে। সর্বশেষ গত গত ৮ জুন ২ লক্ষ টাকা দাবী করলে সে কোন টাকা-পয়সা দিতে পারবেনা বলে অপরাগতা প্রকাশ করার সাথে সাথেই স্ত্রীর চুলের মুঠি ধরিয়া মাটিতে এলোপাতাড়ী কিল-ঘুষি, লাথীসহ শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করতে থাকে। তার ডাকচিৎকারে আশপাশের লোকজন আগাইয়া আসিলে সে জীবন রক্ষার্থে দৌড়ে বাড়ী হইতে বাহির হইয়া পাশের বাড়ীতে আশ্রয় গ্রহণ করে।