আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারে বোরহান উদ্দিন সোসাইটির উদ্যোগে জ্যৈষ্ঠ মাসের ফল ভোজন উৎসব অনুষ্ঠিত




শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস), মৌলভীবাজার-এর উদ্যোগে এবং সংগঠনের উপদেষ্টা আমেরিকা প্রবাসী নজরুল ইসলাম কয়ছর ও মোস্তাক আহমদের সৌজন্যে জ্যৈষ্ঠ মাসের ফল ভোজন উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ৩টায় মৌলভীবাজার সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব।

উদ্বোধনী বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিশিষ্ট কমিউনিটি লিডার মাহিদুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবনিযুক্ত পরিচালক, দক্ষিণ এশীয় সহযোগী সংস্থা সার্ক (SAARC) ও সাবেক কূটনীতিক তানভীর আহমদ তরফদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন "গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে"র সাবেক চেয়ারপারসন নুরুল ইসলাম মাহবুব, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি ডা. সাদিক আহমেদ, বিআইএস এর উপদেষ্টা হারুনুর রশিদ, মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইকবাল, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল আলা মওদুদ, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, বিশিষ্ট লেখক সৈয়দ কামাল আহমদ বাবু, ব্যাংকার ও আইনজীবী মোস্তাকিম আহমদ মম, সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের সহ-সভাপতি জুসেফ আলী চৌধুরী, কমিউনিটি লিডার মশাহিদ আহমদ ও ব্যাংকার মো. আকিবুল হোসেন।

সংগঠনের নির্বাহী পরিচালক রেজাউল করিম রাফি এর সঞ্চালনায়
এতে বক্তব্য রাখেন রয়েল হাসপাতালের এমডি ফাহাদ আলম এবং স্পন্দন মৌলভীবাজার-এর সভাপতি ইহাম মোজাহিদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মো. হুমায়ুন রহমান বাপ্পি, সমাজকর্মী ইমন তরফদার, ছাত্রসংগঠক জাকারিয়া ইমন, ছাত্রনেতা ওয়ালিদ আহসান চৌধুরী নাহিদ, সমাজকর্মী আতিকুর রহমান, রাফি হোসাইন ফাহিম, ট্রাফিক পুলিশ সহায়তা কর্মসূচির টিম লিডার মজিবুর রহমান জসনু, অর্থ সচিব নাজমুল হোসাইন, যুগ্ম অর্থ সচিব কামরান চৌধুরী, যুগ্ম সমাজকল্যাণ সচিব ফয়েজ আহমদ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোস্তফা বকস এবং মানবিক সহায়তা টিমের সহকারী টিম লিডার আশরাফুল ইসলাম তানভীর।
এছাড়া উপস্থিত ছিলেন রাসেল মাহমুদ, শেখ মুমিন, নাহিদুর রহমান ইমরান, কামরান আহমদ, জাবেদ আহমদ, মো. মনির উদ্দিন, রেদওয়ান আহমদ ছামী, আবুল হাসনাত গানিম, আব্দুল্লাহ আল মোহাইমিন রমি, ফরজান আহমদ, ফয়সাল আহমেদ শাহী, মো. জাহিদুল ইসলাম জাহিদ, রাফিদ আহমেদ রাফি (রকি মিয়া), ইমরান তালুকদার, শাহরিয়ার আব্দুল্লাহ তামিম, এম মুহিবুর রহমান, দুরুদ আলী, শফিকুল ইসলাম ও সৈয়দ ইমরান আলী প্রমুখ।

ফলভোজন উৎসব শেষে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।