আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কমলগঞ্জের লাউয়াছড়ায় ডাকাতির মূল হোতা ‘পাগলা হাবিব’ গ্রেপ্তার


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাগড়াবাড়ি নামক এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত হাবিবুর রহমান ওরফে পাগলা হাবিব (৩৬) কে গ্রেপ্তার করেছে কমলগঞ্জ থানা পুলিশ। এই ঘটনায় জেলার বিভিন্ন স্থান থেকে ডাকাত দলের মোট ৫জনকে গ্রেপ্তার করে পুলিশ।
      গত বুধবার (১১ জুন) সকাল ১১টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা কমলগঞ্জ থানার এসআই অনিক রঞ্জন দাসের নেতৃত্বে শ্রীমঙ্গল থানা পুলিশ ও র‌্যাব-৯ এর একটি যৌথ দল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিশ্বরোড এলাকা থেকে হাবিবুর রহমান ওরফে পাগলা হাবিবকে গ্রেফতার করা হয়। সে শ্রীমঙ্গল উপজেলার গুলগাঁও গ্রামের বাসিন্দা তকলিছ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
       কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, ‘লাউয়াছড়ায় ডাকাতির অন্যতম পরিকল্পনাকারী হাবিবুর রহমান পাগলা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে সে স্বীকার করেছে। তার বিরুদ্ধে ৪টি ডাকাতি মামলার তথ্য পাওয়া গিয়েছে।’
         উল্লেখ্য, গত ৩১ মে রাতে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাগড়াবাড়ি নামক এলাকায় ১০/১৫ জনের একটি ডাকাত দল রাস্তায় গাছ ফেলে বিভিন্ন গাড়ি থামিয়ে যাত্রী ও চালকদের মারধর করে লুটপাট করে। এর পর থানায় একটি মামলা হয়। মামলা হওয়ার আগেই ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার এবং লুট করা ৭টি মোবাইল এবং ডাকাতি কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।