আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

যমুনায় গোসলে নেমে নিখোঁজ বগুড়া ক্যান্টের কলেজছাত্রের মরদেহ তিনদিন পর উদ্ধার

(বগুড়া) প্রতিনিধি: নানার বাড়ি বেড়াতে গিয়ে যমুনায় গোসলে নেমে প্রাণ হারিয়েছেন বগুড়ার শাজাহানপুরের কলেজছাত্র মেরাজুল ইসলাম তমাল (১৮)। নিখোঁজের তিন দিন পর শুক্রবার (১৩ জুন) সকালে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাইঘাট এলাকায় যমুনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। তমাল বগুড়ার শাজাহানপুর উপজেলার জামালপুর গ্রামের বাসিন্দা হারুনুর রশিদের ছেলে। তিনি বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পারিবারিক সূত্র জানায় গত বুধবার (১১ জুন) সকালে বাবা-মা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাইঘাট এলাকায় নানার বাড়ি বেড়াতে যান তমাল। সেখানে মামাতো ভাইয়ের সঙ্গে যমুনা নদীতে গোসলে নামেন তিনি। কিছুক্ষণ পর তমাল হঠাৎ পানিতে ডুবে যায়। বিষয়টি জানাজানি হলে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে। তবে শত চেষ্টার পরও তার সন্ধান মেলেনি। এই বিষয়ে কাজিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান তিন দিন পর আজ সকালে মরদেহ ভেসে উঠে। পরে উদ্ধার করে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।