আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

সিলেট-ঢাকা মহাসড়কে বেআইনিভাবে সিএনজি অটোরিক্সা চলাচল বন্ধের দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

সিলেট-ঢাকা মহাসড়ক সহ বিভিন্ন মহাসড়কে বেআইনিভাবে সিএনজি অটোরিক্সা, ইজিবাইক, টমটম চলাচল বন্ধ ও নতুনভাবে সিএনজি অটোরিক্সার রেজিষ্ট্রেশন দেয়ার পায়তারার বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-নবীগঞ্জ-বালাগঞ্জ-খাদিমপুরর বাস মিনিবাস মালিক গ্রুপ।

শনিবার (১৪ জুন) সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর টার্মিনাল রোড আছমা ম্যানশনস্থ গ্রুপের প্রধান কার্যালয়ে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-নবীগঞ্জ-বালাগঞ্জ-খাদিমপুর বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি শাহ নুরুর রহমান শাহনূর।

সেক্রেটারী আব্দুল কাইয়ুম এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গ্রুপের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মৌরশ আলী, শামছুদ্দিন বাবু ধন, মোক্তার আহমদ, পারভেজ মিয়া, আব্দুল আজিজ, হাজী কয়েছ উদ্দিন, শ্রী অরুণ কুমার দেবনাথ, হাজী ফরিদুর রহমান, আফতাব উদ্দিন, মোঃ রায়হান হোসেন, নুর মিয়া, রৌশন আলী, শ্রী বিজিত তমাল, নুরুল ইসলাম, লয়লু মিয়া প্রমুখ।

বক্তারা, সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনাবাহিনী কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, পাকিস্তান আমল থেকে সিলেটের বিভিন্ন সড়কে এই গ্রুপের মালিকরা সাধারণ মানুষকে যাত্রীসেবা দিয়ে আসছেন। সম্প্রতি অবৈধভাবে এসব সিএনজি অটোরিক্সাসহ অনুমোদনবিহীন ব্যাটারী চালিত টমটম, ইজিবাইক চলাচলের ফলে বাস-মিনিবাসের মারাত্মক আর্থিক ক্ষতি হচ্ছে। সেই সাথে সড়কে শৃঙ্খলা বিঘ্নিতসহ ছিনতাই, দূর্ঘটনা অহরহ ঘটছে। বক্তারা এ ব্যাপারে প্রশাসনের প্রতি আইনানুগ ব্যবস্থা নেয়ার আহবান জানান। তারা বলেন, কতিপয় ব্যক্তি বেআইনীভাবে কিছু অটোরিক্সার রেজিষ্ট্রেশন নেয়ার জন্য পায়তারা করছে। কোন অবস্থায় এই রেজিষ্ট্রেশনের পায়তারা মেনে নেয়া হবে না, অনথ্যায় পরিবহন মালিক-শ্রমিকরা আন্দোলনে যেতে বাধ্য হবেন।