আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় আসামিকে গ্রেফতার করতে গিয়ে আসামির ছুরিকাঘাতে ২ পুলিশ সদস্য আহত

(বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের এটিএসআইসহ দুই সদস্য ছুরিকাহত হয়েছেন। আজ রবিবার সকাল ১১ টার দিকে বগুড়া সদর উপজেলার ঝোপগাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্য হলেন উপশহর ফাঁড়ির এটিএসআই মো. জাহাঙ্গীর আলম ও কনস্টেবল মো. মানিকুজ্জামান। বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বিষয়টি নিশ্চিত করে জানান, জি আর মামলার এক বছর সাজাপ্রাপ্ত আসামি মো. মুরাদুন্নবি নিশানকে গ্রেপ্তার করতে যান উপশহর ফাঁড়ির ২ জন পুলিশ সদস্য। ঝোপগাড়ি এলাকায় অভিযানে গেলে মুরাদুন্নবি দুই পুলিশ সদস্যকে চাকু দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। ওসি আরও জানান, পরে স্থানীয় লোকজন ও অন্যান পুলিশ সদস্যদের সহযোগিতায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারা সেখানে চিকিৎসাধীন আছেন। আর অভিযুক্ত মুরাদুন্নবিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে