আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

সান্তাহার রেলওয়ে জংশনে বেড়েছে  চুরি ও ছিনতাই 

(বগুড়া) প্রতিনিধি:  বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে চুরি, ছিনতাই ও পকেটমারের ঘটনা ব্যাপক হারে বেড়েছে। প্রতি দিনই বিভিন্ন ট্রেন ও প্ল্যাটফর্মে যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোনসেট, সোনার অলংকার ও টাকা হাতিয়ে নেওয়ার একাধিক ঘটনা ঘটেছে বলে যাত্রীদের অভিযোগ থেকে জানা গেছে। একটি চক্র দীর্ঘদিন ধরে এ ধরনের অপরাধ মূলক কর্মকাণ্ড চালিয়ে এলেও রেলওয়ে জিআরপি পুলিশ ও  নিরাপত্তা বাহিনীর রহস্যজনক নীরবতার কারণে এ ধরনের অপরাধ প্রবণতা বাড়ছেই। যাত্রীদের অভিযোগে জানা গেছে, সর্বশেষ গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় আন্তনগর সীমান্ত  এক্সপ্রেস ট্রেনে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সীমান্ত আন্তনগর ট্রেনে মোবাইল চোরসহ ২টি মুঠোফোন নিয়ে রেলওয়ে থানায় নিয়ে যায়। এর আগে গত ৪ এপ্রিল ঢাকাগামী দ্রুতযান ট্রেনে উপজেলার কদমা গ্রামের আমেনা বিবি নামের এক গৃহবধূর কাছ থেকে ১২ হাজার টাকা, মোবাইল ফোনসেটসহ একটি ব্যাগ ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা। অন্যদিকে গত ৫ মে আন্তনগর রূপসা ট্রেন থেকে বগুড়ার ট্রেন যাত্রী শাহিনা বেগম নামের এক নারীর মোবাইল ফোনসেট ছিনতাই হয়। একই দিন নওগাঁর মহাদেবপুরের সালমা খান নামের এক যাত্রীর ট্রলি ব্যাগ প্ল্যাটফর্ম থেকে হাতিয়ে নেয়। গত ২৫ মে ট্রেনে ঢাকা যাওয়ার পথে এনামুল হক নামের এক যাত্রীর জামার পকেট কেটে নগদ টাকা ও মুঠোফোন হাতিয়ে নেয় পকেটমাররা। একই দিনে আরমান আলী নামের আরেক যাত্রী দ্রুতযান ট্রেনে ঢাকা যাওয়ার পথে তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোনসেট ছিনতাই হয়।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান হাবিব বলেন, স্টেশনে চুরি, ছিনতাই ও পকেটমারদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়ে থাকে। আর চুরি, ছিনতাই ও পকেটমার রোধে আমিসহ আমার পুলিশের সকল সদস্য কঠোর নজরদারি রয়েছে।