আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

সান্তাহারে টিকিট কেটে ভিরের কারনে ট্রেনে উঠতে না পেরে যেতে পারছে যাত্রীরা 

(বগুড়া) প্রতিনিধি: আসছে ঈদ অপেক্ষা ছুটির। সেই ছুটির পর পরিবারের সাথে ঈদ করতে এবং ঈদের আনন্দ ভাগাভাগির জন্য কর্মস্থল থেকে জীবনের ঝুকি নিয়ে বাড়ি ফিরে লাখো মানুষ। পরিবারের সাথে ঈদ শেষে কর্মস্থলে ফিরার পালা শুরু হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে কেউবা ট্রেনে কেউবা বাসে আবার কেউবা  অতিরিক্ত  মালবোঝাই ট্রাকের উপরে চড়ে  যেজার স্থানে যাচ্ছে। এ অবস্থা শুরু হয়েছে শুক্রবার থেকে। ঈদের ছুটি শেষ ফিরতেই হবে কর্মস্থলে। কিন্তু ট্রেন-বাস সহ কোনও যানবাহনের টিকিট মিলছে না। এতে বিরম্বনায় পরতে হচ্ছে যাত্রী সাধারণকে। আবার ট্রেনের টিকিট কেটেও ভিড়ের কারণে ট্রেনে উঠতে না পেরে যেতে পারছে না অনেক যাত্রী। এমন ঘটনা ঘটেছে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে। বৃহস্পতিবার থেকে ঢাকাগামী সকল ট্রেনের ভিতরে এবং  ছাদের উপরে উপচে পড়া ভিড়ের কারনে জীবনের ঝুঁকি নিয়েই গন্তব্যে  যাচ্ছে হাজারো মানুষ। বেশি ভিরের কারনে অনেক টিকিট কেটে ও ট্রেনে উঠতে না পেরে যেতে পারছেনা। তবে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে কর্তব্যরত কর্মকর্তা মদুদ আহমদ  জানান, টিকিট কেটে যদি ভিড়ের কারনে কোন যাত্রী ট্রেনে উঠতে না পেরে যেতে না পারলে পরের ট্রেনে যেতে কোন বাধা নেই। নওগাঁর মহাদেবপুর উপজেলার খলিলুর রহমান বলেন সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন একটি বৃহৎ স্টেশন। এখানে প্রতিদিন হাজার হাজার যাত্রী উঠানামা করে। ঈদের সময় কয়েক গুণ যাত্রী বেড়ে যায়। এক সময় এই শান্তার জংশন স্টেশন থেকে ঢাকা গামী ঈদ স্পেশাল ট্রেন দেওয়া হতো কিন্তু এখন সে ট্রেনটি বন্ধ করে দেয়া হয়েছে। বগুড়ার আদমদিঘীর সোহেল রানা বলেন সান্তাহার জংশন স্টেশন উত্তরবঙ্গের মধ্যস্থানে অবস্থিত। এ স্টেশন থেকে ঢাকা এবং খুলনার মধ্যে ট্রেন চালু করা হলে  এই স্টেশনের যাত্রী সাধারণকে আর বিরম্বনায় পারতে হবে না। #