আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় পুলিশ সদস্যদ্বয়কে এলোপাথারী ছুরিকাঘাত পলাতক চাকুবাজ নিশান গ্রেফতার 

(বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ রাকিব হোসেনের নের্তৃত্বে ডিবি, বগুড়া ও উপশহর পুলিশ ফাঁড়ির যৌথ টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া সোনাতলা উপজেলার নওদাবগা এলাকায় অভিযান পরিচালনা করিয়া আসামী মোঃ মুরাদুন্নবী নিশান (২৭), পিতা মোঃ দুলাল মিয়া, সাং ঝোপগাড়ি (ওলির বাজার), এ/পি-বড় কুমিড়া (মাটালপাড়া-বুড়িতলা পশ্চিম), গত ১৫ জুন  উপশহর পুলিশ ফাঁড়ির এটিএসআই/২২৯ মোঃ জাহাঙ্গীর আলম ও কং/৩২০ মোঃ মানিকুজ্জামান জিআর-৪৬৮/১৯ (সদর) এর সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী নিশানকে গ্রেফতার করিতে গেলে ধৃত আসামী নিশান উক্ত পুলিশ সদস্যদ্বয়কে এলোপাথারী ছুরিকাঘাত করে গুরুতদ্বর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। এ সংক্রান্তে সদর থানার মামলা নং-৩২, তারিখ-১৬ জুন ধারা-224/225/353/333/186 মামলা রুজু হয়। ধৃত আসামী নিশান দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা, অপহরন, চুরিসহ বিভিন্ন সন্ত্রাসী মূলক কর্মকান্ড পরিচালনা করিয়া আসছিলো। তার বিরুদ্ধে ইতিপূর্বে অপহরণ, মাদক, চুরিসহ ৫ টির অধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।উল্লেখ্য যে, ধৃত আসামীকে উল্লেখিত মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।