আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়া  আদমদীঘিতে ট্রাকে ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহি নিহত  

বগুড়া  আদমদীঘিতে ট্রাকে ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহি নিহত  

 (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহি নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে সাড়ে ৪টায় বগুড়া-নওগাঁ মহাসড়কে আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশনের পুর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত ব্যক্তিদের উদ্ধার করলেও ট্রাকটি নওগাঁর অভিমুখে পালানোর সময় ট্রাকটি আটক করা হয়। নিহতদের তিনজনের পকেটে থাকা ভোটার আইডির পরিচয়ে তার নাম শফিকুল ইসলাম রিংকন (২১) পিতা শহিদুল ইসলাম, গ্রাম দক্ষিন সাথালিয়া উপজেলা সাঘাটা জেলা গাইবান্দা, মুশফিকুর রহমান (৩০), পিতা শাহাজাহান আলী, গ্রামের নাম গোকুল উত্তরপাড়া, বগুড়া সদর এবং অপরজন আশরাফুজ্জামান (৩৫) বলে প্রাথমিক ভাবে জানা যায়। পুলিশ ও স্থানীয়রা জানান,  বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে ঢাকা মেট্রো-ল-৫০- ৪১৭৬ নম্বর ব্লু রংয়ের একটি মোটরসাইকেল যোগে তিনজন আরোহি বগুড়ার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী ঢাকা মেট্রো-ট-২২-৯০১৯ নম্বর একটি ট্রাক মোটারসাইকেলকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহি তিন নিহত। ফায়ার সার্ভিস সদস্য ও স্থানীয়রা নিহতদের উদ্ধার করেন। ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আফাজ উদ্দিন মন্ডল বিষয়টি নিশ্চিত করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বলেন, ট্রাকটি আটক করা হলেও চাল ও হেলপার পালিয়ে যায়। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।