আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বড়লেখায় ব্র্যাকের কিশোরীদের নিয়ে “স্বপ্নের মেলা” অনুষ্ঠিত


মশাহিদ আহমদ, মৌলভীবাজার : বড়লেখায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে- আজ ১৯ জুন সকালে রোকনপুর গ্রামে কিশোরীদের নিয়ে “স্বপ্নের মেলা” অনুষ্ঠিত হয়েছে। ব্রাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির স্বপ্নসারথি দলের কার্যক্রমের অংশ হিসেবে ২৪ তম সেশনে সকল স্বপ্নসারথি তাদের স্বপ্নের মেলার আয়োজনে করে। এ মেলায় স্বপ্নসারথি কিশোরীরা তাদের স্বপ্নগুলো উপস্থাপন করেন। মেলার আয়োজন সেশন পরিচালনা করেন- ব্রাকের অফিসার সেলপ, অল্লিকা দাশ। উপস্থিত ছিলেন- মহিলা মেম্বার শাহানাজ বেগম। স্বপ্নের মেলায়- এখানে কেউ হতে চায় ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, শিক্ষক, পাইলটসহ যে যা হতে চায় তার প্রতিকৃতি, গল্প, ছবির মাধ্যেমে উপস্থাপন করে। তারা তিনটি দলে বিভক্ত হয়ে, ভিন্ন ভিন্ন ভাবে সেজে তিনটি স্টলে তাদের স্বপ্নগুলো সাজায়। এক এক করে সকলে তিনটি ষ্টল ঘুরে ঘুরে দেখে এবং তাদের স্বপ্নের বিষয়ে একে অপরের সাথে মতবিনিময় করে। কিশোরীরা একটু সহযোগিতা ও প্রশিক্ষণ পেলে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হতে পারবে। এ স্বপ্নের মেলা আয়োজন তাদের স্বপ্নকে আরো প্রসারিত ও বাস্তবায়নে সহযোগিতা করবে। আগামী মাসে বড়লেখা উপজেলায় ১০ টি গ্রামে স্বপ্নের মেলা বাস্তবায়ন করা হবে।