আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শমশেরনগরে ইসলামিক মিশনে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইসলামিক মিশনে মক্তব ভিত্তিক ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শমশেরনগর ইসলামিক মিশনের হলরুমে সন্ত্রাস-জঙ্গীবাদ প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
শমশেরনগর ইসলামিক মিশনের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মৌসুফা মেহেরীবান এর সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার মো. মুমিনুল হক এর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শমশেরনগর বিএএফ শাহীন কলেজ এর সহকারী শিক্ষক আল মামুন, কমলগঞ্জ সাংবাদিক সমিতিন সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, সাংবাদিক জয়নাল আবেদীনসহ মক্তব শিক্ষক, মসজিদ ইমাম ও খতিব প্রমুখ।
অনুষ্ঠানে ইসলামিক মিশনের অধীনে পরিচালিত ১০টি মক্তবে পৃথকভাবে শিক্ষার্থীদের প্রতিযোগিতায় প্রথম ধাপে বিজয়ী ১২০ জনের মধ্যে ৯ জন বিজয়ীর মধ্যে পুরুস্কার প্রদান করা হয়।