আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কমলগঞ্জের শমশেরনগরে সিএনজি অটোরিক্সাচালক সমিতির নির্বাচন অনুষ্ঠিত: জিতু সভাপতি, সম্পাদক পাপলু


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
বিপুল উৎসাহ উদ্দীপনা ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর পশ্চিমবাজার  (রেল স্টেশন) ইউনিট সিএনজি অটোরিক্সা চালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার জেলা অটো টেম্পু, বেবী, মিশুক, সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের রেজি: নং ২৩৫৯ এর অন্তুর্ভুক্ত শমশেরনগর পশ্চিমবাজার (রেল স্টেশন) ইউনিট শ্রমিক পরিচালনা কমিটির সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার (২১ জুন) শমশেরনগর এএটিএম বহুমুখী উচ্চ বিদ্যালয় হলরুমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গোপন ব্যালেটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১০টি পদে ২২৪ জন ভোটারের মধ্যে ২১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
শনিবার বিকাল সাড়ে ৬টায় নির্বাচন পরিচালনা কমিটির নির্বাচন কমিশনার সৈয়দ ইশতিয়াক উদ্দিন বাবেল জানান, এই নির্বাচনে সভাপতি পদে মো. জিতু মিয়া (ছাতা) ১১২ ভোট ও সাধারণ সম্পাদক পদে পাপলু আহমদ (মই) ১৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন-সহ-সভাপতি পদে মো: উজ্জল মিয়া (ঘোড়া) ১৩১ ভোট, সহ-সাধারণ সম্পাদক পদে রনি মিয়া (হারিকেন) ১৫৮ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মো: সুমন মিয়া (ফুটবল) ১৩৩ ভোট, অর্থ সম্পাদক পদে মোস্তফা আহমদ আক্তার (মিনার) ১৫০ ভোট, লাইন সম্পাদক জাবেদ মিয়া (বন্দুক) ১১৪ ভোট, কার্যকরী সদস্য পদে মো: জুনেদ মিয়া (কুড়াল) ১২১ ভোট, মো: জুবেদ মিয়া (সিলিং ফ্যান) ৯৬ ভোট ও মো: আব্দুস শহীদ (কবুতর) ৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এর আগে বিনা প্রতিদ্বন্দিতায় সহ-সাংগঠনিক সম্পাদক পদে মো: লিটন মিয়া, দপ্তর সম্পাদক পদে মো: সুলতান আহমদ ও প্রচার সম্পাদক পদে জাহাঙ্গীর মিয়া নির্বাচিত হন।
শমশেরনগর পশ্চিমবাজার  (রেল স্টেশন) ইউনিট সিএনজি অটোরিক্সা চালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সংগঠনের জেলা ও উপজেলা নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নির্বাচন পর্যবেক্ষন করেন।