আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার বাংলাদেশের অনন্য মডেল পাঠাগার- মোহাম্মদ শাহনেওয়াজ

সালেহ আহমদ (স’লিপক):

বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতি কেন্দ্রীয় কমিটির আহবায়ক মোহাম্মদ শাহনেওয়াজ বলেন, বাংলাদেশের গ্রামাঞ্চলে প্রতিষ্ঠিত যে সকল পাঠাগার গ্রাম থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে আলো ছড়িয়ে মডেল পাঠাগারে রূপান্তরিত হয়েছে, সেগুলোর মধ্যে ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’ অন্যতম। বাংলাদেশের পাঠাগার আন্দোলনের ইতিহাসে এই গ্রন্থাগার উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আমি মনে করি।

শনিবার (২১ জুন) সকালে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মুক্তাহার গ্রামের গ্রন্থাগারের সনাতন-দীননাথ পাঠকক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি, একাত্তরের কণ্ঠযোদ্ধা, বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন প্রয়াত আলী যাকের স্মরণে আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ উদ্যোগ- ২০২৫ এ অংশগ্রহণকারীদের সনদপত্র বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতি কেন্দ্রীয় কমিটির আহবায়ক মোহাম্মদ শাহনেওয়াজ উপরোক্ত কথাগুলো বলেন।

গ্রন্থাগারের উপদেষ্টা ও জনতা ব্যাংক সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী মহা-ব্যবস্থাপক শুভাশীষ চক্রবর্তীর সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি রত্নদীপ দাস রাজুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মোঃ জহির উদ্দিন, ঢাকাস্থ দনিয়া পাঠাগারের সভাপতিমন্ডলীর সদস্য ও এক্সিম ব্যাংক সিলেট অঞ্চলের আঞ্চলিক ব‍্যবস্থাপক আবু আজাদ, ঢাকার সীমান্ত গ্রন্থাগারের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ টোকন, ঢাকা উত্তরার তাহমিনা-ইকবাল পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক শফিউল গণি, সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার অজিৎ স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক অসীম সরকার, শিক্ষক শরদিন্দু দাশ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার পাঠক ফোরামের সভাপতি দেবাশীষ দাশ রতন, সহ-সভাপতি সুষ্মিতা দাশ, সাংগঠনিক সম্পাদক পার্থ দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক জয় দাশ, সদস্য সাগর দাশ, জনি দাশ, অনিক দাশ, গোপাল দাশ জিৎ, দীপ শেখর দাশ, ক্রীড়া ফোরামের সাধারণ সম্পাদক রিপন দাশ প্লাবন, গ্রন্থাগারের কর্মী রুদ্র কিশোর দাশ প্রান্ত প্রমুখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত সারাদেশের ৫০টি বেসরকারি পাঠাগারকে নিয়ে আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ উদ্যোগ- ২০২৫ এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার-এর তিন ক্যাটাগরীতে ১৪ জন সহ স্কুল পর্যায়, কলেজ পর্যায় ও বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে সারাদেশের ৫০টি পাঠাগারের প্রত্যেক ক্যাটাগরীতে ২৫০ জন করে মোট ৭৫০ জন পাঠক অংশগ্রহণ করেন। স্কুল পর্যায় থেকে ১০ জন, কলেজ পর্যায় থেকে ১০ জন ও বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে ১০ জন পাঠক/শিক্ষার্থীকে শ্রেষ্ঠ পাঠক নির্বাচিত করা হয়। বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার-এর পাঠক স্কুল পর্যায় থেকে ১ম শিমু দাশ ও বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে ১ম জনি দাশ নির্বাচিত হন। বিগত ১৯ মে তারিখে মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত অনুষ্ঠানে জনি দাশ ও শিমু দাশ পাঁচ হাজার টাকা নগদ অর্থ, মহামূল্যবান বই ও সনদপত্র গ্রহণ করেন এবং এ অনুষ্ঠানের মাধ্যমে সকল অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র ও সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।