আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ এর সাধারণ সভা অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

বাংলাদেশে কোরআন-সুন্নাহ্ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার একক রাজনৈতিক সংগঠন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর সহযোগী সংগঠন ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ ২০২৫-২৬ সেশনের ৪র্থ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ জুন) সকালে রাজধানীর কাওরান বাজারস্থ কাব্যকস সুপার মার্কেটের দশ তলা কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোঃ মনির হোসাইন আল আবেদী।

ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশের সাধারণ সম্পাদক এসএম আবু সাদেক সিটুর সঞ্চালনায় সহ-সভাপতি মোঃ আব্দুল মতিন, মোঃ নুরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ রেজা, অর্থ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন ফয়সাল, সহ অর্থ সম্পাদক শাকিল আহমেদ দরায়ী, প্রচার সম্পাদক মোঃ মনজুর আলম, দপ্তর সম্পাদক মোঃ মাহবুব কায়সার আলোচনায় অংশগ্রহণ করেন।

এসময় সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খাজা বাকী বিল্লাহ্ খিজির, সহ দপ্তর সম্পাদক মোঃ আব্দুল হামিদ সহ সংগঠনের সম্পাদক মন্ডলী এবং সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে পবিত্র কোরআনুল কারিম থেকে তিলাওয়াত করেন কেন্দ্রীয় সদস্য হাফেজ মোঃ মোরশেদ আলম এবং পবিত্র নাতে মোস্তফা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেন আহমেদ রেজা। আগামী ৯ আগস্ট প্রশিক্ষণ সভা সফল করা সহ যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ শেষে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন