আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কাউন্সিল বাতিলের দাবীতে তৃণমূল বিএনপি’র অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

তারিখ: ২২/০৬/২০২৫ইং
প্রেস বিজ্ঞপ্তি

মৌলভীবাজার সদর উপজেলার অধীনস্থ ১২টি ইউনিয়ন ও উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল বাতিলের দাবীতে তৃণমূল বিএনপি’র অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

মৌলভীবাজার সদর উপজেলার অধীনস্থ ১২টি ইউনিয়ন ও উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল বাতিলের দাবীতে মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির উদ্যোগে ২২ জুন, ২০২৫ খ্রিঃ রবিবার অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল
 অনুষ্ঠিত হয়। অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিলটি মৌলভীবাজার শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন হইতে দুপুর ১ ঘটিকায় শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে হামীদি পয়েন্টে  গিয়ে প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি
 সভায় মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মুহিতুর রহমান হেলাল এর সভাপতিত্বে ও মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি’র সদস্য ওয়াহিদুর রহমান জুনেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহমুদুর রহমান,  মাহবুব ইজদানী ইমরান, সেলিম মোহাম্মদ সালাহউদ্দিন, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান খালিছুর রহমান, হুমায়ূন কবির, সাহাব উদ্দিন আহমদ, সাবেক চেয়ারম্যান এনামুল হক রাজা, সদর উপজেলা বিএনপির অন্যতম নেতা শ্বাহাজান আহমদ, আবু বক্কর তালুকদার,সাহাদ আহমদ মেম্বার, বিএনপি নেতা আব্দুল কাসেম জিনু,বিলাল আহমদ, ১নং খলিলপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ওয়াহিদ আহমদ আব্দুছ ছালাম, চিনু আহমদ, ২নং মনুমুখ ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুর রহমান মেম্বার, আব্দুল কাইয়ুম, কনকপুর ইউনিয়ন বিএনপির নেতা শুভ আহমেদ , গিয়াসনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জলিল, সাধারন সম্পাদক ময়নুল ইসলাম, আখাইলকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম আহমদ, গৌছুল আজম ও শিপু চৌধুরী, শাহীন খান সাদিকুর রহমান মুজাম্মেল আলী সাজু , একাটুনা ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা জুয়েল আহমদ, সৈয়দ রিপন আলী, ৭নং ওয়ার্ড সভাপতি লোকমান আহমদ। এ সময় বক্তারা দাবী করেন অবিলম্বে মৌলভীবাজার সদর উপজেলার অধীনস্থ ১২টি ইউনিয়ন ও উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল বাতিল করে নিরপেক্ষ ও নির্যাতিত নেতৃবৃন্দকে অন্তভুক্ত ও সমন্ময় করে ইউনিয়ন কমিটি গঠনের মাধ্যমে আগামীতে নতুন করে কাউন্সিলের তারিখ ঘোষনার করার। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।