আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজাওের অনূর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত


মৌলভীবাজার প্রতিনিধি ॥ বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় এবং মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনূর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল গতকাল সোমবার (২৩ জুন) মৌলভীবাজার এম, সাইফুর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজিত এই সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্টে ছয়টি দল অংশ নেয়। দলগুলো হলো পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী, বুড়িগঙ্গা ও সুরমা। মোট ৪৮ জন খুদে ক্রিকেটার এতে অংশগ্রহণ করে।
জেলা ক্রিকেট প্রশিক্ষক কোচ রেজওয়ান মজুমদার রুমান এর তত্ত্বাবধানে দিন শেষে রোমাঞ্চকর ফাইনাল খেলায় মেঘনা দল ১ উইকেটে বুড়িগঙ্গা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মাজহারুল মজিদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সাব্বির আহমদ চৌধুরী ও নজরুল ইসলাম মুহিব, জেলা বিএনপি আহব্বায়ক সদস্য ও ক্রীড়া অনুরাগী মনোয়ার আহমদ রহমান, হানিফ মোহাম্মদ খান,নিয়াজ, ইনামূল হক রিপন, সিপন আহমদ প্রমুখ। অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিটি খুদে ক্রিকেটারের হাতে সম্মানসূচক ক্রেস্ট তুলে দেওয়া হয়।দশম দেশ হিসেবে ২০০০ সালের ২৬ জুন টেস্ট মর্যাদা পায় বাংলাদেশ। ১০ম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে ভারতের বিপক্ষে ২০০০সালে ঢাকায় নিজেদের প্রথম টেস্ট ম্যাচে অংশ নিয়েছিল বাংলাদেশ। ছবি সঙযুক্ত ৪টি।