আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

লাউয়াছড়ায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়” এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির আয়োজনে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে রোববার (২৯ জুন) দুপুর ১২ টায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রধান ফটক থেকে একটি র‌্যালি বের হয়ে জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির কার্যালয় সম্মুখে গিয়ে শেষ হয়।
র‌্যালি শেষে লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি আমিনা বেগমের সভাপতিত্বে ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো. মাহফজুুল কবির, ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম চৌধুরী, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক, বৃহত্তর আধিবাসী ফোরামের কো- চেয়ারপার্সন জিডিসর প্রধান সুচিয়াং, কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, পিপলস্ ফোরামের সাধারন সম্পাদক শামসুল ইসলাম, লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ জনক দেববর্মা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশ দুষণ রক্ষায় প্লাস্টিক বর্জনের পাশাপাশি প্লাস্টিক উৎপাদন হ্রাসের আহবান জানান। বক্তারা বলেন, পরিবেশ প্রাণ-প্রকৃতি রক্ষায় জনসচেতনতার পাশাপাশি আমাদেরকে আরও সচেতন হতে হবে। প্লাস্টিক ব্যবহারে পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মধ্যে পড়ে তাই এটি বর্জন করতে হবে।
এসময় বন বিভাগের বিভিন্ন বিটের কর্মকর্তা, সাংবাদিক, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সিএমসি’র সদস্য ও সিপিজি’র সদস্যরা উপস্থিত ছিলেন। পরে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।