আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়া শাজাহানপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

বগুড়া শাজাহানপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

( বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া  আলহাজ্ব আব্দুল হামিদ (৭০) নামের এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।

 রবিবার (২৯ জুন) দুপুরে জামালপুর পাম্পের পূর্ব পাশে নিজ বাড়ির উঠানে আমগাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত আব্দুল হামিদের স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও মেয়ের জামাই রয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি জমি দলিল নিয়ে ছেলে, বউ, মেয়ে ও মেয়ের জামাইয়ের সঙ্গে আলহাজ্ব আব্দুল হামিদের পারিবারিক কলহ চলছিল। এমন পরিস্থিতির মধ্যে তার রহস্যজনক মৃত্যু এলাকাজুড়ে নানা গুঞ্জনের সৃষ্টি করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে বাড়ির উঠানে আমগাছে ঝুলন্ত অবস্থায় আব্দুল হামিদের মরদেহ দেখতে পেয়ে তারা দ্রুত পুলিশে খবর দেন। তাদের দাবি, ঘটনাটি স্বাভাবিক আত্মহত্যা বলে মনে হচ্ছে না। পারিবারিক বিরোধের জেরে এটি পরিকল্পিত হত্যাকাণ্ডও হতে পারে বলে অনেকের সন্দেহ। খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। এটি আত্মহত্যা না কি অন্য কোনো ঘটনা, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।