আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

দক্ষিণ সুরমা’র গুপ্তরগাঁও হাফিজিয়া দাখিল মাদরাসা’য় মরহুম আয়াত উল্লাহ হল রুমের উদ্বোধন

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নের গুপ্তরগাঁও হাফিজিয়া দাখিল মাদরাসা’র মরহুম হাজী আয়াত উল্লাহ হল রুম শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২ জুলাই) উপজেলার গুপ্তরগাঁও হাফিজিয়া দাখিল মাদরাসা’র মরহুম আয়াত উল্লাহ হলরুম উদ্বোধনে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গুপ্তরগাঁও হাফিজিয়া দাখিল মাদরাসা’র ভুমিদাতা গুপ্তরগাঁও গ্রামের প্রবীণ মুরুব্বী হাজী সোনাফর আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কামালবাজার ফাজিল ডিগ্রি মাদরাসা’র সাবেক প্রিন্সিপাল মাওলানা এ কে এম মনোহর আলী।

গুপ্তরগাঁও হাফিজিয়া দাখিল মাদরাসা’র শিক্ষক হাফিজ মোঃ আল ফাজিল এর পরিচালনায় বক্তব্য রাখেন মাদরাসার সভাপতি আব্দুল ওয়াহিদ, কামালবাজার এলাকার সালিশ ব্যক্তিত্ব শামছুল হক, হাজী রাশিদ আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল হাই, গুপ্তরগাঁও হাফিজিয়া মাদরাসা’র সাধারণ সম্পাদক আব্দুল হাই হারুন, গুপ্তরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লি শফিক মিয়া প্রমুখ।

এসময় গুপ্তরগাঁও গ্রামের মুরব্বি আব্দুল করিম, আব্দুল মুতলিব, মকবুল মিয়া, মকন মিয়া, উস্তার আলী, ফারুক আহমদ, আব্দুল বাছিতসহ এলাকার মুরুব্বি, যুবকবৃন্দ, প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।