আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির

কাছে দায়িত্ব হস্তান্তর                                         (বগুড়া) প্রতিনিধি:

বগুড়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছে আহবায়ক কমিটি। বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা ১২টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে বগুড়া প্রেসক্লাব নির্বাচন ২০২৫ এর নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মতিউল ইসলাম সাদীর সভাপতিত্বে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক উত্তরকোণ পত্রিকার প্রকাশক সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু,বগুড়া জেলা বিএনপির সভাপতি ও দৈনিক বগুড়ার সম্পাদক রেজাউল করিম বাদশা,দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাইফুল ইসলাম ও জহুরুল ইসলাম এর পরিচালনায় দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,নবনির্বাচিত সভাপতি রেজাউল হাসান রানু,সাধারণ সম্পাদক কালাম আজাদ,আহবায়ক কমিটির সদস্য সচিব সবুর শাহ লোটাস। পরে আহবায়ক কমিটির সদস্য সচিব সবুর শাহ লোটাস ও দায়িত্বপ্রাপ্ত কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ নবনির্বাচিত কমিটির সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদের হাতে দায়িত্ব হস্তান্তর করেন। এর আগে গত ২৮ জুন শনিবার সকাল ১০টা বিকেল ৪টা অব্দি বগুড়া প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে রাত ১০টায় ফলাফল ঘোষণা করা হয়। বগুড়া প্রেসক্লাব নির্বাচন ২০২৫ এর নির্বাচিত নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ হলেন, সভাপতি রেজাউল হাসান রানু,সাধারণ সম্পাদক কালাম আজাদ,সহ সভাপতি রাহাত আহমেদ রিটু,মীর সাজ্জাদ আলী সন্তোষ এবং মীর্জা সেলিম রেজা,যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ও সাইফুল ইসলাম,দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু,কোষাধ্যক্ষ তানভীর আলম রিমন,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ শাহেদ,ক্রীড়া সম্পাদক আব্দুর রহিম,পাঠাগার সম্পাদক  জাফর আহম্মেদ মিলন,নির্বাহী সদস্য মহসীন আলী রাজু,এডভোকেট আব্দুল মান্নান,আব্দুর রহিম বগরা,শামীম আহম্মেদ, জহুরুল ইসলাম,শাহ আলম শেখ মুক্তার,গোলজার হোসেন মিটু,শাহেদুজ্জামান সিরাজ বিজয় এবং হারুন অর রশিদ তালুকদার।