আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

সিলেটে আয়া এর ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটে এসোসিয়েশন ফর ইয়ুথ এডভান্সমেন্ট (আয়া) এর ২৬তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকাল ৪টায় আয়া কার্যালয়ে সংস্থার সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলীর সভাপতিত্বে ও হিমাংশু মিত্রের সঞ্চালনায় সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন প্রধান নির্বাহী পরিচালক অনিতা দাস গুপ্তা।

সভায় সর্বসম্মতিক্রমে ২০২৫-২০২৭ সেশন এর জন্য সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলীকে পূনরায় সভাপতি ও অনিতা দাস গুপ্তাকে প্রধান নির্বাহী পরিচালক নির্বাচিত করে ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন- সহ-সভাপতি রিপন আহমদ, হিমাংশু মিত্র, অর্থ সম্পাদক সালমা বেগম, সাংগঠনিক সম্পাদক মোঃ মকসুদ হোসেন খাঁন, সাব্বির, প্রচার ও এন্টারপ্রাইজ বিষয়ক সম্পাদক কাইটস মাসউদ, পরিবেশ বস্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ খোকন, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অরূপ দে, যোগাযোগ ও যুব উন্নয়ন বিষয়ক সম্পাদক রুমা আক্তার, নির্বাহী সদস্য জাকিয়া ফেরদৌস জায়গীদার এবং পদাধিকার বলে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি জেলা শাখার সভাপতি ও সম্পাদক।