আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

নওগাঁ জুলাই যোদ্ধা সংসদের কমিটি গঠন: আহ্বায়ক ফিরোজ, সদস্য সচিব আশিক

নওগাঁ প্রতিনিধি : জুলাই ২৪ গণঅভ্যুত্থানে আহত সম্মুখ যোদ্ধাদের সংগঠন হিসেবে জুলাই যোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আন্দোলনে আহত ফিরোজ হোসেনকে আহ্বায়ক এবং আহত আশিক রহমানকে সদস্য সচিব করে ৫৫ সদস্য বিশিষ্ট নওগাঁ জেলা আহ্বায়ক কমিটি গঠন করেছে। শনিবার (৫ জুলাই) জুলাই যোদ্ধা সংসদের অফিসিয়াল ফেসবুক পেজে সংসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আরমান

শাফিন এবং সদস্য সচিব মাজহারুল ইসলাম আপন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটিতে, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে আশরাফুল ইসলাম, শহিদ রাসেল রানার পিতা মো: পিন্টু রহমানকে যুগ্ম আহ্বায়ক, শহিদ আস সবুরের পিতা এনাব নাজেজ জাকিকে যুগ্ম আহ্বায়ক, শহিদ শাখিল আনোয়ারের পিতা আবেদ আলীকে যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক জুনাইদ হোসেন, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব রাকিব হোসেন, যুগ্ম সদস্য সচিব মনিরুল ইসলাম শামীম, যুগ্ম সদস্য সচিব নুসরাত জাহান জরি, যুগ্ম সদস্য সচিব আল নাফিজ, যুগ্ম সদস্য সচিব তামিম রেজা, যুগ্ম সদস্য সচিব শামিম হোসেন এবং যুগ্ম সদস্য সচিব সরদার আলিউল মোত্তাকি। এছাড়াও কমিটিতে শহিদ শেখ ফাহমিন জাফরের মা কাজী লুলুল মাখমিনকে মুখ্য সংগঠক, মোকাব্বের হোসেনকে সংগঠক, মুখপাত্র রফিকুল ইসলাম রনজু, সহ-মুখপাত্র আব্দুর রহমান এবং ফজলে রাব্বিকে সহ মুখপাত্র করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন, জয়নুল আবেদীন, শহিদ মাহফুজ আলম শ্রাবনের পিতা মোশাররফ হোসেন, শহিদ বিপ্লব মন্ডলের পিতা লুৎফর রহমান, শহিদ বায়েজিদ বোস্তামির মা বেনুয়ারা, শহিদ রিদোয়ান শরিফ রিয়াদের পিতা আহম্মদ উল্লাহ বাদল, বাদশা হোসেন, চাঁদ বাবু, জুলফিকার আলী, শামিম হোসেন, নাফিম ইসলাম নীল, রাজু হোসেন, নাফিউল ইসলাম, রুবেল হোসেন, শাহীন আলম,সজিব হোসেন, নাসির উদ্দিন, সাব্বির হোসেন, রিফাত তরফদার, ফারুক হোসেন এবং মুমিনুল ইসলাম। নবগঠিত কমিটির আহ্বায়ক ফিরোজ হোসেন বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে আগামীর বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য কাজ করে যাবো। আমরা সরকার কাছে দাবি জানাই এই গণঅভ্যুত্থানকে স্বীকৃতির জন্য যেন দ্রুত জুলাই সনদ ঘোষণা করা হয়।