আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজার পৌরসভার দের শহস্রাধিক উপকারভোগীর মাঝে জিআর চাল বিতরণ

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজার পৌরসভা কর্তৃক ২০২৪-২৫ অর্থ বছরের বন্যা, নদীভাঙ্গন, ঘূর্ণিঝড় ও বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবিক সহায়তা হিসাবে জিআর চাল বিতরণ করা হয়েছে।

শনিবার (৫ জুলাই)সকাল ৯টায় মৌলভীবাজার পৌরসভা কার্যালয়ে ২০ কেজি করে ১৫৫০ জন উপকারভোগীর মাঝে এ চাল বিতরণ করা হয়।

এসময় মৌলভীবাজার পৌরসভা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমদ, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরের আলম সিদ্দিকী, সহ-প্রকৌশলী আনোয়ার সাহাদাৎ, উপ সহ-প্রকৌশলী আব্দুল মুমিন, বাজার পরিদর্শক এ.কে.এম নূরূজ্জামান, কনজারভেন্সী ইন্সপেক্টর আব্দুল মতিন, স্টোর কিপার ও লাইসেন্স পরিদর্শক (অ:দা:) রুমেল আহমদ সহ পৌর কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।