আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

সিলেটে বাংলাদেশ পুলিশের আইজিপি শিক্ষা বৃত্তি-২০২৪ প্রদান

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটে বাংলাদেশ পুলিশের আইজিপি শিক্ষা বৃত্তি-২০২৪ প্রদান করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) বিকাল ৪টায় এসএমপি পুলিশ কমিশনারের কার্যালয়ে সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় এর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী (পুলিশ সদস্যদের সন্তানদের) বাংলাদেশ পুলিশের আইজিপি শিক্ষা বৃত্তি-২০২৪ এর ক্রেস্ট, সনদপত্র ও প্রাইজ মানি বিতরণ করেন এসএমপি’র পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম পিপিএম-সেবা।

পুলিশ কমিশনার মোট ১১ (এগারো) জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদপত্র ও প্রাইজ মানি প্রদান করেন। পুলিশ কমিশনার এসময় শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও সাফল্য অর্জনের জন্য দিকনির্দেশনামূলক উপদেশ দেন।

অনুষ্ঠানে উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) শেখ মোঃ শরীফুল ইসলাম, কাওছার আহমদ হায়দরী, অবসরপ্রাপ্ত পুলিশ সুপার ও সভাপতি, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারস কল্যাণ সমিতি, সিলেট জেলা শাখা, পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, সিলেট-এর প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চক্রবর্ত্তীসহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।