আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ডে খোলা বাজারে ও.এম.এস কার্যক্রমের শুভ উদ্বোধন

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের শমশেরনগর রোডে খোলা বাজারে ও.এম.এস কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) সকাল ১০টায় শমশেরনগর রোডের জুঁই স্টোরে খোলা বাজারে ও.এম.এস কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রসাশক মোঃ ইসরাইল হোসেন।

এসময় মৌলভীবাজার পৌরসভা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমদ, কারিগরি খাদ্য পরিচালক মোঃ শাকির আহমেদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক মিলন কান্তি চাকমা, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিনয় কুমার দেব, জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য শ্যামলী সুত্রধর, সাংবাদিক রিপন কান্তি ধর, জুঁই স্টোরের সত্ত্বাধিকারী ও.এম.এসের ডিলার জুয়েল সুত্রধর প্রমুখ উপস্থিত ছিলেন।

মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ড ও.এম.এসের ডিলার জুয়েল সুত্রধর জানান, জুঁই এন্টারপ্রাইজে খোলা বাজারে চাল/আটা বিক্রয় (ও.এম.এস) কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলবে।