আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শ্রীমঙ্গলে অনুমোদনহীন চা-পাতা ব্যবসা: ৮ লক্ষ টাকার চা-পাতা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

শ্রীমঙ্গলে অনুমোদনহীন চা-পাতা ব্যবসা: ৮ লক্ষ টাকার চা-পাতা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা


শ্রীমঙ্গল(মৌলভীবাজার)প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুমোদনহীনভাবে চা-পাতা ব্যবসা, ভুয়া ব্র্যান্ডের নামে প্যাকেটজাতকরণ এবং অবৈধভাবে চা-পাতা গোদামজাত করার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ চা-পাতা জব্দ করেছে চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোড, স্টেশন রোড ও সোনারবাংলা রোডের বিভিন্ন চা-পাতা বিক্রয় প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন চা বোর্ড-চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপ-সচিব মোছাম্মৎ সাবিনা ইয়াসমিন।

অভিযানকালে মৌলভীবাজার রোডের টুম্পা টেলিকম অ্যান্ড টি হাউজ নামের একটি প্রতিষ্ঠানে বিএসটিআই অনুমোদনহীন বিভিন্ন ব্র্যান্ডের নামে চা-পাতা প্যাকেটজাত ও মজুদ করার প্রমাণ মেলে। এতে প্রতিষ্ঠানটির মালিক চিনু ভূষণ দাশকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া তার গোদাম থেকে অবৈধভাবে মজুদ রাখা ৪০ বস্তা চা-পাতা জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৮ লক্ষ ২২ হাজার টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

চা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, চায়ের গুণগতমান রক্ষা এবং অবৈধ চা-পাতা ব্যবসা প্রতিরোধে এমন অভিযান নিয়মিতভাবে চলবে।