আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

২৪-এর জুলাই আন্দোলনে শহীদ হওয়া বীরদের রক্ত কখনো বৃথা যাবে নাঃ নওগাঁ জেলা প্রশাসক

২৪-এর জুলাই আন্দোলনে শহীদ হওয়া বীরদের রক্ত কখনো বৃথা যাবে নাঃ নওগাঁ জেলা প্রশাসক

(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেছেন ২৪-এর জুলাই আন্দোলনে শহীদ হওয়া বীরদের বুকের তাজা রক্তকে কখনো বৃথা যেতে দেওয়া হবে না। নতুন বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে এই শহীদদের চিরস্মরণীয় করে রাখতে দেশব্যাপী স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। ২৪-এর ৫আগস্টে কি হয়েছিলো ২৪-এর গণঅভ্যুত্থানে নওগাঁর কারা শহীদ হয়েছেন ও নতুন বাংলাদেশ বিনির্মাণের পেছনে যে গল্প লুকিয়ে আছে সেই গল্পকে নতুন প্রজন্মরা নির্মিতব্য এই স্মৃতিস্তম্ভের মাধ্যমে জানতে পারবে। এছাড়াও শহীদ পরিবারের সদস্যরা প্রতিবছর স্মৃতিস্তম্ভের মাধ্যমে তাদের সন্তান ও স্বজনদের স্মরণ করতে ও শ্রদ্ধা জানাতে পারবেন। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে নওগাঁ শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন স্থানে “জুলাই স্মৃতিস্তম্ভ” নির্মাণ কাজের উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে তিনি এই কথাগুলো বলেন। নির্মাণ কাজের উদ্বোধন শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। গণপূর্ত অধিদফতর এই স্মৃতিস্তম্ভর ডিজাইন করেছে। পুরো দেশের মতো নওগাঁতেও গণপূর্ত বিভাগ এই জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ করছে। আগামী ৫আগস্টের মধ্যে কাজ শেষ হবে এবং ৫আগস্টে আনুষ্ঠানিক ভাবে এই স্মৃতিস্তম্ভে জুলাই শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে ঢাকাসহ বিভিন্ন জায়গায় নওগাঁর ৯জন শহীদ হয়েছেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, গণপূর্ত বিভাগ নওগাঁর নির্বাহী প্রকৌশলী মো: মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীনসহ প্রশাসনের কর্মকর্তা, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।