(বগুড়া) প্রতিনিধি: প্রশাসনের নিষ্ক্রিয়তায় সারাদেশে চরমভাবে অবনত আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৪টায় মোহাম্মদ আলী হাসপাতাল সংলগ্ন মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন, বিএনপির কেন্দ্রীয় সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, সাংগঠনিক সম্পাদক সহিদুন্নবী সালাম ও জাহিদুল ইসলাম হেলাল। বক্তারা বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অবমাননা, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি করছে একটি কুচক্রী মহল। তারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে চায়। একটি চক্র আবারও নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। এদের বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে। সমাবেশে আরও উপস্থিত ছিলেন যুবদল বগুড়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শম্ভু, সহ-সভাপতি অ্যাডভোকেট এনামুল হক পান্না, ফেরদৌস আজম সুমন, তাজমিলুর ইসলাম বিচিত্র, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সোহাগ, যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরান হোসেন, মিনহাজুল ইসলাম রিমন, জুম্মান শেখ, রাশেদুল কবির রাশেদ, আরিফুল ইসলাম, বাবুল প্রধান, মিল্লাত হোসেন, সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান প্রিন্স, শফিউল আলম শাফিন, কিশোর হাসান সনি ও আনিসুল হক।
এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, মোসলেম উদ্দিন স্বপর, মহরম হাসান টফিন, মায়শুকুর রহমান, আহসান হাবীব সেলিম, মিজানুর রহমান মনু, প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ এবং শহর যুবদলের প্রচার সম্পাদক ওয়াসিম রেজাসহ অন্যান্য নেতৃবৃন্দ।






