(নওগাঁ) প্রতিনিধি : র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা
দল গ্রেফতারকৃত আসামী মাদক ব্যবসায়ী স্বপন এবং শাহাদত দ্বয়ের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। ১৫-০৭-২০২৫ তারিখ র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নওগাঁ জেলার বদলগাছী থানাধীন রামপুর এলাকায় উল্লেখিত মাদক ব্যবসায়ী স্বপন এবং শাহাদত মাদক বিক্রয় করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল নওগাঁ জেলার রামপুর এলাকায় অভিযান পরিচালনা করে স্বপন এবং শাহাদতকে আটক করে। অতঃপর ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামী স্বপন এবং শাহাদত
দ্বয়ের নিকট রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ৭০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি বাটন মোবাইল ফোন এবং মাদক বিক্রয়ের নগদ ৩,২০০/- টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী স্বপন এবং শাহাদত চিহ্নিত মাদক ব্যবসায়ী। আসামী স্বপন এবং শাহাদত দ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা অকপটে স্বীকার করে ও বলে
যে, অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল। তাদেরকে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে তাদের পুরো নাম ১। শ্রী স্বপন কাশারী (৩০), পিতা-শ্রী খোকা কাশারী, এবং ২। মোঃ শাহাদত হোসেন (২৮), পিতা-মোঃ মহরম হোসেন, উভয় সাং-শম্ভুপুর, থানা-বদলগাছী, জেলা-নওগঁা। তারা নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করতঃ নওগঁার
বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।
মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার বদলগাছী থানায় একটি মামলা রুজু হয়েছে।






