আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শ্রীমঙ্গল শহরকে যানজ টমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে উচ্ছেদ অভিযান

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরকে যানজটমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে উচ্ছেদ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে পৌর প্রশাসন। বুধবার দুপুর ১টায় শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের নির্দেশে নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

শহরের স্টেশন রোড, কলেজ রোড, হবিগঞ্জ রোড, মৌলভীবাজার রোড, ভানুগাছ রোড এবং ডাকবাংলো পুকুরপাড়সহ গুরুত্বপূর্ণ সড়কগুলো থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি ফুটপাত দখলমুক্ত করা ও বিভিন্ন সড়কে পরিচ্ছন্নতা অভিযানও চালানো হয়।

অভিযানে শ্রীমঙ্গল থানা পুলিশের সহযোগিতা ছাড়াও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, “শহরের সৌন্দর্য রক্ষা ও যানজট নিরসনে এই অভিযান পরিচালিত হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, কিছু অসাধু ব্যবসায়ী বারবার উচ্ছেদের পরও পুনরায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করছেন।”

তিনি আরও বলেন, “অনেক ব্যবসায়ী নিজেদের দোকানের ময়লা রাস্তায় ফেলেন, যা শহরের পরিবেশ ও সৌন্দর্য নষ্ট করে। শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে হবে।”

শহরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “শহর শুধু প্রশাসনের নয়, সকলের। তাই শহরকে পরিচ্ছন্ন ও যানজটমুক্ত রাখতে আমাদের সকলের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।”