আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

সড়ক দুর্ঘটনায় কমলগঞ্জের ব্যবসায়ীর মৃত্যু


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরগর-ব্রাহ্মণবাজার সড়কে সড়ক দুর্ঘটনায় আশিকুর রহমান আশিক (৫২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (২০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের দক্ষিণ হিঙ্গাজিয়া এলাকার লংলা সাইনবোর্ড মসজিদের পাশে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আশিক কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ঈগল নার্সারি এন্ড ফ্লাওয়ার গার্ডেন ও কুমিল্লা রেস্টুরেন্টের মালিক। সে কমলগঞ্জের পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য নোওয়াগাঁও গ্রামের জব্বার মিয়ার ছেলে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আশিক শমশেরনগর বিমানঘাঁটি এলাকা থেকে একটি পিক আপে করে মাছ নিয়ে কুলাউড়ার দিকে আসছিলেন। তিনি চালকের পাশে বসা ছিলেন। মাঝপথে লংলা সাইনবোর্ড মসজিদের কাছে পৌঁছালে পিক আপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে আশিক মিয়া আটকা পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের লিডার ফেরদৌস মিয়ার নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ জেলা ম্যাজিস্ট্র্যাট এর অনুমতিক্রমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
রোববার বিকাল ৬টায় ধোপাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। মৃত্যুকালে তিনি পিতা, মাতা, ২ ভাই, ১ বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ী আশিকুর রহমান আশিক এর মৃত্যুতে এলাকায় সর্বমহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।