আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কৃতী শিক্ষার্থীরা কেবল পরিবার কিংবা সমাজের গর্ব নয়, বরং পুরো উম্মাহর আশার আলো।

বাংলা জাতীয় ‎মাসিক পরওয়ানা’র সম্পাদক ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী বলেন, কৃতী শিক্ষার্থীরা কেবল পরিবার কিংবা সমাজের গর্ব নয়, বরং পুরো উম্মাহর আশার আলো। কিন্তু এই লক্ষ্যে পৌঁছাতে হলে এর মূলে থাকতে হবে তাকওয়া, খোদাভীতি ও নবীজির (সা.) আদর্শ। এই জ্ঞান যদি দ্বীনের আলোয় পরিপূর্ণ না হয়, তাহলে তা সমাজে অন্ধকার ডেকে আনতে পারে। ইলম অর্জন করা ফরয, তবে সেই ইলমকে আমলের মাধ্যমে বাস্তবায়ন করাই আসল সফলতা। সংবর্ধনা শুধু নামেই নয়, বরং এটি হোক আমাদের নতুন প্রজন্মের জন্য উদ্বুদ্ধকারী এক পাথেয়। আমাদের চাওয়া হলো কৃতী শিক্ষার্থীরা কেবল সনদধারী না হয়ে হোক আদর্শবান মু’মিন ও নেতৃত্বদানে সক্ষম মানুষ।

‎

‎‎বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলা আয়োজিত দাখিল ও এসএসসি উত্তীর্ণ কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২১ জুলাই ২০২৫, সোমবার, সকাল ১১টায় ফেঞ্চুগঞ্জ শাহমালুম কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

‎

সংগঠনের ফেঞ্চুগঞ্জ ‎উপজেলা সভাপতি আব্দুল মোতালিব এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাছরুর ও সহ সাধারণ সম্পাদক সৈয়দ এহসানুল হাসান এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে ‎প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমাদ উদ্দিন তালুকদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আল ইসলাহ’র সহ সভাপতি হাফিজ তরিকুল ইসলাম তোফা, সংগঠনের সিলেট পূর্ব জেলা সভাপতি হোসাইন আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা আল-ইসলাহ’র সভাপতি মাওলানা হারুনুর রশিদ, সংগঠনের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সভাপতি জুবেল আহমদ, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আবু বকর মোহাম্মদ নুরী, সংগঠনের সিলেট পূর্ব জেলা সহ সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সহ প্রচার সম্পাদক  জামিল আহমদ।

এসময় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক সিরাজুল ইসলাম শাহীন, সংগঠনের সিলেট প্রাইভেট ইউনিভার্সিটি জোনের সাবেক সহ সভাপতি জালাল আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সাবেক সভাপতি মো. নুরুল হুদা, ফেঞ্চুগঞ্জ উপজেলা আল-ইসলাহর প্রচার সম্পাদক এম.জি জাকারিয়া চৌধুরী, মানিককোনা দারুল কিরাত সুন্নিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুশ শাকুর, মাহমুদ উস সামাদ ফারজানা চৌধুরী গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষক শেখ মাসুক আহমদ, তজলুবুন্নেছা দারুল হাদীস মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মালিক, সংগঠনের ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবেক সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম কুদ্দুস, ফেঞ্চুগঞ্জ মোহাম্মাদীয়া কামিল মাদ্রাসা সভাপতি তোয়েল আহমদ, সাবেক সভাপতি হাবিবুর রহমান, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ সভাপতি মিছবাহ আহমদ, সাধারণ সম্পাদক মুবিন আহমদ, সাবেক সদস্য সচিব হাবিলুর রহমান জুয়েল, ফেঞ্চুগঞ্জ উপজেলা আল-ইসলাহ’র সদস্য আফতাব আহমদ, বেলাল আহমদ।

আরও উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা সহ-সভাপতি আব্দুল হামিদ হুমায়দি, সহ সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম আসিফ, প্রচার সম্পাদক আবু বকর সিদ্দিক ছামী প্রমুখ।