আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যান্ত গুরুত্বপূর্ণ নির্বাচন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কানাডা শাখার সাবেক সভাপতি, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আহমেদ চৌধুরী নিজ নিজ দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন ককাস এর চেয়ারম্যান মিস্টার ব্র্যাড রেডেকোপ্প -এমপি (Brad Redekopp) এবং ককাস এর ভাইস চেয়ারম্যান সালমা জাহিদ -এমপি (Salma Zahid) সঙ্গে।

স্বাক্ষাৎকালে ফয়সল আহমেদ চৌধুরী বলেন– বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যান্ত গুরুত্বপূর্ণ নির্বাচন জাতির জন্য। দীর্ঘ ১৬ বছর এদেশের মানুষ স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র, বাকস্বাধীনতা, মৌলিক অধিকার, ভোটাধিকার প্রতিষ্ঠা জন্য লড়াই সংগ্রাম করেছে। কানাডা সহ বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্র এই লড়াইয়ে সহযোগিতা করেছে। সুতরাং আগামীতে যাতে বাংলাদেশে সাধারণ জনগণের সরাসরি ভোটাধিকারের মাধ্যমে একটি অবাধ-সুষ্ঠু ও  নিরপেক্ষ নির্বাচন হতে পারে সে ক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের কাম্য।

পতিত গণহত্যাকারী, স্বৈরাচারী আওয়ামী সরকারের দুর্নীতিবাজরা বাংলাদেশের সম্পদ লুন্ঠন করে কানাডায় “বেগম পাড়া” সৃষ্টি করেছে। সেই সকল দুর্নীতিবাজ লুন্ঠনকারীদের কানাডার প্রচলিত আইন অনুযায়ী তাঁদের বিচার করাটা অত্যান্ত প্রয়োজন। দুর্নীতিবাজ – লুন্ঠনকারীরা বাংলাদেশ ও কানাডার জন্য হুমকি স্বরূপ। তিনি কানাডা দুর্নীতিদমন সংস্থা (Revenue Canada) সহ সংশ্লিষ্ট সকলকে অবহিত করে দ্রুত পদক্ষেপ গ্রহন করার জন্য নেতৃদ্বয়কে আহবান জানান।

ফয়সল আহমেদ চৌধুরী সঙ্গে আলাপকালে ককাস এর চেয়ারম্যান মিস্টার ব্র্যাড রেডেকোপ্প -এমপি (Brad Redekopp) বলেন- বিগত দিনে যেমন আমরা বাংলাদেশের সকল গণতান্ত্রিক পদযাত্রায় সাথে ছিলাম। আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণের সরাসরি ভোটাধিকারের মাধ্যমে একটি অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। কানাডা-বাংলাদেশ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

ফয়সল আহমেদ চৌধুরী’র সঙ্গে স্বাক্ষাৎকালে ককাসের ভাইস চেয়ারম্যান সালমা জাহিদ -এমপি (Salma Zahid) বলেন আমি এবং আমার দল Liberal Party of Canada সবসময়ই বাংলাদেশের মানুষের পাশে আছি। আমি বাংলাদেশে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছি। অতি শীঘ্রই কানাডা সংসদীয় প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ সফরে যাবো। তিনি আরও বলেন- আমরা আশা করি বর্তমান অন্তবর্তী সরকার প্রধান প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনুস দ্রুততম সময়ের মধ্যেই বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করবেন।

গণহত্যাকারী, পতিত স্বৈরাচার, ফ‍্যাসিস্ট শেখ হাসিনা ওয়াজেদের নির্দেশে রাষ্ট্রের জনগণের কোটি কোটি টাকা তাঁর অবৈধ পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এর নেতৃত্বে বিনিয়োগ করে বিএনপিকে বিশ্ববাসীর কাছে সন্ত্রাসী দল হিসেবে তকমা লাগাতে অনেক চেষ্টা করেছিল। বিশ্বের অন্যান্য দেশের মতো স্বৈরাচার আওয়ামী দোসর কানাডা হাইকমিশনার খলিলুর রহমান। এই কুলাঙ্গার খলিলুর রহমান ও তাঁর দোসরা গভীর ষড়যন্ত্র করেছিলো।

পতিত স্বৈরাচারের আমলে বিগত ১৬ বছরে বহু মানুষজন বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে, অনেকেই জীবন-জীবিকার তাগিদে বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন। অনেক দেশেই বিএনপি নেতাকর্মীরা রাজনৈতিক আশ্রয় প্রার্থী হয়েছেন সেখানেও এই ফ্যাসিস্টরা বাঁধা দিয়েছে।

কানাডা হাইকমিশনার আওয়ামী দোসর খলিলুর রহমানের নেতৃত্ব কানাডাতেও বিএনপি নেতাকর্মীদের রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের যাতে পিআর (Provisional Refugee Status) না হয় সে জন্য লাখ লাখ ডলার বিনিয়োগ করে আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছিলো।

ফয়সল আহমেদ চৌধুরী বলেন- বিগত দিনে কানাডাতে যে সকল বিএনপি নেতাকর্মীবৃন্দ রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেছিলেন, যাদের ৩৪ (চৌত্রিশ) দিনের মধ্যে নিষ্পত্তি হয় নি সেই সকল আবেদনগুলো অতি দ্রুত নিষ্পত্তি করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান করছি।

ফয়সল আহমেদ চৌধুরী বাংলাদেশের সাধারণ জনগণের পক্ষ থেকে মিস্টার ব্র্যাড রেডেকোপ্প ও সালমা জাহিদ পুনরায় এমপি নির্বাচিত হওয়া শুভেচ্ছা জানান।

সেই সাথে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান ককাস এর সাবেক চেয়ারম্যান মিঃ নাতানিয়ান স্মিথ -এমপি, ইমিগ্রেশন সেক্রেটারি মিঃ পিটার ফারগুসকাটার -এমপি, সাবেক মন্ত্রী মিঃ বিল ব্লায়ার -এমপি, সাবেক মন্ত্রী মার্ক মিলার -এমপি, পররাষ্ট্র বিষয়ক কমিটির ভাইস চেয়ারম্যান মিঃ মার্ক বারজারোন -এমপি প্রমুখ।