আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

নওগাঁয় স্বামী-স্ত্রীর রহস্য জনক মৃত্যু

শিমুল হাসান, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পোরশায় স্বামী-স্ত্রী এক দম্পত্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার নিতপুর ইউনিয়নের শিতলী ডাঙ্গাপাড়া গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে। বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলার নিভৃত গ্রাম শীতলি ফকিরপাড়ায় নিজ ঘরে বিছানা থেকে স্ত্রীর ও স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন একই এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে হাই বাবু (৪৭) ও তার স্ত্রী মোমেনা বেগম (৩৫)।  মমেনা আব্দুল হাইয়ের দ্বিতীয় স্ত্রী। স্বজনরা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার (২২ জুলাই) রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন হাই বাবু ও তার স্ত্রী মোমেনা। আজ সকালে যখন ঘুম থেকে উঠে ছোট মেয়ে দেখে মায়ের নিথর হয়ে পড়ে আছেন বিছানায়, আর বাবার মরদেহ  ঝুলছিল রশিতে। শোকাহত ছোট মেয়েটি ঘরের দরজা খুলে ছুটে যায় প্রতিবেশীদের কাছে।  খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়। পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, ওই স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ থেকে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।##