আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কমলগঞ্জে রাস্তার পাশে সরকারী জায়গায় স্থাপনকৃত অবৈধ দোকানপাট উচ্ছেদ


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় রাস্তার পাশে সরকারী খালরকম ভূমিতে স্থাপনকৃত অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান চালায় যৌথবাহিনী। বুধবার দুপুর থেকে মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব শাখা, রাজস্ব মুন্সীখানা শাখা এবং টি সেল) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা এ অভিযানে নেতৃত্ব দেন।
কমলগঞ্জ সদর ইউনিয়নের তহশীলদার কমলেন্দু ভট্টাচার্য্য জানান, প্রায়  দুই বছর ধরে একটি প্রভাবশালী মহল আলীনগর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় রাস্তার পাশে সরকারী খালরকম ভূমিতে অবৈধভাবে ১টি পাকা ও ১টি টিনসেড ঘর নির্ম্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছে। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় ভূমি অফিস থেকে সরেজমিন পরিদর্শন করে এর সত্যতা পাওয়া যায়। পরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে একাধিকবার নোটিশ করার পরও দোকান উচ্ছেদ করেনি। পরিশেষে বুধবার দুপুর থেকে মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব শাখা, রাজস্ব মুন্সীখানা শাখা এবং টি সেল) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানার নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় অবৈধভাবে স্থাপিত দোকানপাঠ উচ্ছেদ করা হয়েছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর সরকারী খালরকম ভূমিতে স্থাপনকৃত অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযানের সত্যতা নিশ্চিত করেন।