আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

ছালামীটিলায় ‘কারবালার চেতনা’ শীর্ষক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার : 

মৌলভীবাজার সদর উপজেলার ছালামীটিলায় তাঁরা যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হলো মহররম মাসের তাৎপর্য ও কারবালার ইতিহাসভিত্তিক আলোচনা সভা ও পবিত্র মিলাদ মাহফিল। 

“কারবালার চেতনা” শীর্ষক এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল ইমাম হোসাইন (রা.)-এর আত্মত্যাগের মহিমা তুলে ধরা এবং ন্যায় ও সত্যের পথে অবিচল থাকার বার্তা সমাজে ছড়িয়ে দেওয়া।

সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম মাওলানা ও সংগঠনের সভাপতি  আব্দুর রাজ্জাক। তিনি বলেন, “কারবালা কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়; এটি মানবতা, আত্মত্যাগ ও সত্যের প্রতীকে পরিণত হয়েছে, যা যুগে যুগে সকলের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।”

সভায় আরও বক্তব্য রাখেন তাঁরা যুব সংঘের সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মুফিদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, কারবালার আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে সমাজের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় পবিত্র মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত। এতে কারবালার শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও দেশ-জাতির শান্তি ও কল্যাণের জন্য প্রার্থনা করা হয়।

স্থানীয় মুসল্লি, যুবসমাজ ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক উজ্জ্বল ও সফল উদ্যোগে পরিণত হয়।