আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

নওগাঁয় বজ্রপাতে নিহত ১ আহত ৪

শিমুল হাসান (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় বজ্রপাতে স্বাধীন হোসেন (২৫) নামে এক যুবক মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার পাটিচড়া ইউনিয়নের পশ্চিম পাটিচড়া গ্রামের ফসলি মাঠে এ ঘটনা ঘটে। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ‍স্বাধীন হোসেন ওই গ্রামের আব্দুর রহমান সোনারের ছেলে। আহতরা হলেন— বাবুলাল মুর্মু, ফুলমনি, প্রণয় ও উইলিয়ামসন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, সকাল থেকে কৃষাণ-কৃষাণীরা মাঠে কাজ করছিলেন। এ সময় স্বাধীন হোসেন ট্রাক্টর দিয়ে হাল চাষ করছিলেন। সকাল ৯টার দিকে বৃষ্টি শুরু হলে সবাই পাশের একটি টিনের চালের ঘরে আশ্রয় নেন। পরে সকাল ১০টার দিকে হঠাৎ বজ্রপাত হলে স্বাধীন ঘটনাস্থলেই মারা যান। আহতদের পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আলামিন হোসেন বলেন, স্বাধীনকে মৃত অবস্থায় আনা হয়। আহতদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পত্নীতলা থানার ওসি এনায়েতুর রহমান বলেন, বৃষ্টির সময় ঘরে আশ্রয় নেওয়ার পর বজ্রপাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।##