আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় দাখিল পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা




শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় ২০২৫ সালের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া উলুয়াইল মাদরাসা শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার সাবেক সভাপতি বকসী কাওছার রশীদ।

সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মুফতি মাওলানা বশির আহমদ।
বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মুফতি মাওলানা মোঃ হাবিবুর রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রভাষক মাওলানা মোঃ আব্দুর রকিব, কারী নজরুল ইসলাম এবং কৃতকার্য শিক্ষার্থী মোঃ ছাইদুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন বকসী আহনাফ মুত্তাকিফ রাহিন, মুফতি ফারুক মিয়া, শিক্ষক মোঃ আব্দুর রহিম, কাজী হুসনে মোবারক, মাওলানা শামসুদ্দিন, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা রুকন উদ্দিন, মোঃ আবুবকর শেফন, মোঃ আব্দুস সামাদ এবং ফাহমিদা আক্তার প্রমুখ।

বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা চর্চা, অধ্যবসায় এবং আদর্শ জীবন গঠনের গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে কৃতকার্য শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।