আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

নওগাঁ মান্দায় সড়ক দুর্ঘটনায়  নিহত ১

শিমুল হাসান, (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মান্দায় দাঁড়িয়ে থাকা এক বালুবোঝাই ট্রাককে আরেক পাথরবোঝাই ট্রাক ধাক্কা দেওয়ার ঘটনায় হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকের চালক। শনিবার (২৬ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের চৌদ্দমাইল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহীগামী এক বালুবোঝাই ট্রাক সড়কের পাশে দাঁড়ানো ছিল। ট্রাকচালক ও হেলপার পাশের এক পেট্রোল পাম্পে ওয়াশরুমে যান। এ সময় একই দিক থেকে আসা অপর পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই ট্রাকটিকে সজোরে ধাক্কা দিলে বালুবোঝাই ট্রাকটি রাস্তার নিচে উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই পাথরবোঝাই ট্রাকের হেলপার নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় ট্রাকের চালককে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মান্দা থানার ওসি মো. মনসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। নিহত হেলপারের নাম পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।