আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শ্রীমঙ্গলে ‘‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে’’ শপথ গ্রহণ অনুষ্ঠিত

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
‘‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে’’ দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা সমাজসেবা ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, ইসলাম উদ্দিন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো, সুয়েব হোসেন চৌধুরীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইয়াকুব আলী, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সালাউদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. ইসমাইল হোসেন, উপজেলা সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুল, ডোবাগাঁও বাহারুল উলুম দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুজিবুর রহমান আল মাদানী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ.ফ.ম. আব্দুল হাই ডন, দৈনিক ইত্তেফাক শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমেদসহ জুলাই আন্দোলনের আহত যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

শপথ হ্রহণের পর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে এক উন্মুক্ত আলোচনায় অংশ নেন উপস্থিত বক্তারা, যেখানে ‘জুলাই চেতনার’ তাৎপর্য তুলে ধরা হয় এবং সমাজ গঠনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।