আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

নওগাঁয় ভারতে পাচারকালে বিজিবির হাতে আটক-৫ আকাশমণি কাঠ জব্দ

শিমুল হাসান, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট সিমান্ত দিয়ে বিপুল পরিমাণ কাঠ ভারতে পাচারকালে ৫ চোরাকারবারী আটক করছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর সদস্যরা। সেই সাথে পাচারকৃত ৬৩ সিএফটি আকাশমনি কাঠ ও একটি সোনালিকা ট্রাক জব্দ করা হয়। শনিবার ২৬ জুলাই ভোরের দিকে উপজেলার শিমুলতলী এলাকায় বস্তাবর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬০ এমপি হতে বাংলাদেশের অভ্যন্তরে শিমুলতলী ব্রিজের নিকট অভিযান পরিচালনা করে তাদের আটক ও জব্দ করে। এদিন দুপুরে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

আটককৃতরা হলেন উপজেলার চকহরিপুর গ্রামের ধিরেন্দ্র চন্দ্র বর্মণের ছেলে অমল চন্দ্র বর্মণ (৩৫), রঘুনাথ বর্মণের ছেলে লিটন বর্মণ(২৮), নৃপেন চন্দ্র বর্মণের ছেলে নরেশ বর্মণ(৩২), সেলিমপুর গ্রামের মৃত নূরউদ্দিনের ছেলে রফিকুল ইসলাম(৫৫) ও উদয়শ্রী গ্রামের রেজাউল করিমের ছেলে হামিদুল ইসলাম(২৫)। আটককৃত আসামীদেরকে ধামইরহাট থানায় মামলাদায়ের পূর্বক পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এছাড়া উদ্ধারকৃত কাঠ বন বিট অফিসে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, বলে এই তথ্য নিশ্চিত করেন পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস। সেই সাথে নওগাঁ ও পার্শ্ববর্তী সীমান্তে গরু, মাদক পাচার ও অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখা হবে বলেও তিনি জানান। আটককৃতদের থানায় হস্তান্তর করেছে বলে নিশ্চিত করেছেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ আবু জাফর।