আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শ্রীমঙ্গলে চা শ্রমিক পরিবারকে হাজি মুজিবের আর্থিক অনুদান

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৭নং রাজঘাট ইউনিয়নের হরিণছড়া চা বাগানে সম্প্রতি সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে নিহত চার তরুণের পরিবারকে বিএনপি নেতা আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজি মুজিব) এর ব্যক্তিগত পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) বিকালে উপজেলার রাজঘাট ইউনিয়নের হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে নিহত রানা নায়েক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭) এর শ্রাদ্ধ অনুষ্ঠানে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল কমলগঞ্জ) আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজি মুজিব)কে নিমন্ত্রণ করলে তিনি নিহত তরুণদের পরিবারকে এ আর্থিক সহায়তা প্রদান করেন।

আর্থিক সহায়তা প্রদানকালে হাজি মুজিবের পক্ষে প্রতিনিধি হিসেব উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আজির উদ্দিন, যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক রুবেল আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক রুমেন চৌধুরী, বিএনপি নেতা দক্ষিণা বিশ্বাস, সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আনোয়ার হোসেন, শ্রীমঙ্গল উপজেলা যুবদল নেতা সোহেল আহমেদ, শ্রীমঙ্গল পৌর যুবদল নেতা এমদাদুল হক রাজিব, রাজঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামিম আহমেদ, বিএনপি নেতা সুমন তাতি, ছাত্রদল নেতা হেলাল, যুবদল নেতা রাজকুমার তাতি, পঞ্চায়েত সভাপতি লালন তাতি প্রমুখ।

নিহতদের পরিবারবর্গের হাতে সহায়তার অর্থ তুলে দেন প্রতিনিধিরা। এসময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।