আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

জুলাই আন্দোলনের গেজেটপ্রাপ্তদের প্রতি আব্দুস সালামের আবেগঘন বার্তা: “আই উইশ আমি তালিকাভুক্ত হতাম…”

জুলাই আন্দোলনের গেজেটপ্রাপ্তদের প্রতি আব্দুস সালামের আবেগঘন বার্তা: “আই উইশ আমি তালিকাভুক্ত হতাম…”

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী : 

জুলাই আন্দোলনে আহত হয়ে কারাবরণকারী মৌলভীবাজারের অন্যতম সক্রিয় কর্মী আব্দুস সালাম গেজেটভুক্ত আহতদের উদ্দেশে একটি আবেগঘন বার্তা দিয়েছেন। শুক্রবার রাত ১২টা ১৫ মিনিটের পর তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রকাশিত এই পোস্টটি বর্তমানে আন্দোলন সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

পোস্টে আব্দুস সালাম জানান,

“৬ আগস্ট জেল থেকে ছাড়া পাওয়ার পর আমার প্রথম কাজ ছিল আহত ভাইদের খুঁজে বের করা। যারা আজ গেজেটপ্রাপ্ত, আমার বিশ্বাস কেউ অস্বীকার করবেন না যে তাদের খোঁজে আমার ভাই সুহেল আহমেদ তালুকদার এবং পরে আমি নিজেই গিয়েছি। আমার দেয়া তালিকাতেই বেশিরভাগ গেজেটভুক্ত হয়েছেন।”

তিনি আরও লিখেন,

“আমি নিজেও আহত হয়েছিলাম। কিন্তু তালিকায় নাম না থাকায় আজও কোনো সরকারি বা দলীয় মূল্যায়ন পাইনি। আজ পর্যন্ত ডিসি, এসপি কেউ ডাকে নাই, জিজ্ঞেসও করে নাই। অতিথি আসলে আমি অনুষ্ঠান আয়োজন করি, অথচ আমাকেই সেইসব সভায় ঢুকতে দেয়া হয় না।”

আক্ষেপ প্রকাশ করে বলেন,

“আমরা ভেবেছিলাম আমরা সুস্থ, তাই যারা প্রকৃত চিকিৎসার দরকার তাদের সুযোগ দেওয়া হোক। কিন্তু এখন দেখছি, আমার তুলনায় ১০% মাইর খায় নাই এমন লোকেরাও তালিকায়।”

তিনি গেজেটপ্রাপ্তদের প্রতি সম্মান রেখে অনুরোধ করেন,

 “আপনারা সম্মান পাচ্ছেন, সুযোগ-সুবিধা পাচ্ছেন—তাই সম্মানের নামে আন্দোলন না করলেই ভালো। যারা তালিকা থেকে বাদ পড়েছেন তারা যেন আরও অবহেলার শিকার না হন।”

সবশেষে আব্দুস সালাম লেখেন,

 “আমার কোনো দাবি নেই। শুধু চাইলে আমন্ত্রণ জানান। অংশ নেবো না ঠিকই, তবে অন্তত শান্তনা পাবো—‘আমাকে মনে রাখা হয়েছে।’”